প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা : শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা : শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী
সোমবার, ১৩ জুলাই ২০২৬



প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা : শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশের দক্ষিণবঙ্গের প্রথম সফর বরিশালে। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সড়কপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা অতিক্রম করেন। তারেক রহমানকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে স্থানীয় ও জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মীরা জড়ো হন।

সোমবার(১৩ জুলাই) সকাল আটটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়ক ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির বহর যাওয়ার সময় কয়েক কিলোমিটার এলাকা ধরে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ফরিদপুরের হাজারো নেতাকর্মী।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তারেক রহমান বাসের মধ্যে থেকে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৪৬   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ