দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
বুধবার, ১৫ জুলাই ২০২৬



দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সকল শহীদ, যোদ্ধা এবং আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রী, স্পিকার এবং সংসদ সচিবালয়ের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এই সংসদ দেশের মানুষের আশা-আকাঙক্ষার প্রতিফলন ঘটাবে। সংসদের কার্যক্রম যত ইতিবাচক ও কার্যকর হবে, ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে।

তিনি বলেন, ‘সাম্প্রতিক বন্যা, ভূমিধস ও পানিতে ডুবে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং তাদের সহায়তায় সরকার যে উদ্যোগ নিয়েছে, তা আরো জোরদার করার আহ্বান জানাই।’ বিশেষ করে নিহতদের পরিবারের জন্য বিশেষ আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি।

রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বিরোধীদলীয় নেতা বলেন, রাজধানী দেশের মুখচ্ছবি। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ঢাকাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত করা প্রয়োজন।

শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা, কারিগরি শিক্ষা এবং নৈতিক মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এমপিওভুক্ত করার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া সময়ের দাবি। দুর্নীতি প্রতিরোধে সরকার, প্রশাসন, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি প্রধানমন্ত্রীর দুর্নীতিবিরোধী অবস্থানের প্রশংসা করে এ বিষয়ে আরো কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্ত জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। একই সঙ্গে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম আরো শক্তিশালী করার উদ্যোগকেও তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি শহীদ ও আহতদের তথ্য-উপাত্ত সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস হিসেবে সংরক্ষণের আহ্বান জানান।

বাজেট অধিবেশন সফলভাবে পরিচালনায় সংসদ সচিবালয়, নিরাপত্তা বিভাগ, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক পরিশ্রমের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:০২:১৪   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ