মাদারগঞ্জে বিপ্লব ঘোষের রহস্যজনক মৃত্যু ! এবার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তে সিআইডি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জে বিপ্লব ঘোষের রহস্যজনক মৃত্যু ! এবার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তে সিআইডি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬



মাদারগঞ্জে বিপ্লব ঘোষের রহস্যজনক মৃত্যু ! এবার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তে সিআইডি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ঘোষপাড়ায় তরুন বিপ্লব ঘোষের (৩৫) রহস্যজনক মৃত্যুর ঘটনাটি নতুন মোড় নিয়েছে। প্রাথমিক অবস্থায় এটিকে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও, এখন একে সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে পরিবার। নেপথ্যে উঠে এসেছে বিপ্লব ঘোষের স্ত্রী মিতালী ঘোষের একাধিক পরকীয়া সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য।

​এই ঘটনায় বিপ্লব ঘোষের মা বিনাই রানী ঘোষ বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আহমেদ লাভলু।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, মৃত সুশীল ঘোষের ছেলে বিপ্লব ঘোষের সাথে তার স্ত্রী মিতালী ঘোষের দাম্পত্য কলহ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে, মিতালী ঘোষ উশৃঙ্খল চলাফেরা এবং কুমিল্লার উত্তম সরকার নামের এক ব্যক্তিসহ একাধিক জনের সাথে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। স্বামী বিপ্লব ঘোষ এতে বাধা দিলে তাদের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়।

​বাদীপক্ষের দাবি, এই পরকীয়া সম্পর্কের জেরে এবং স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘটনার দিন রাতে বিপ্লব ঘোষকে কৌশলে কোনো রাসায়নিক বা বিষাক্ত দ্রব্য খাইয়ে হত্যা করা হয়। নৃশংস এই ঘটনার সাথে বিপ্লব ঘোষের ১৩ বছর বয়সী ছেলে বিশাল ঘোষও সহযোগিতাকারী হিসেবে অংশ নেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বিপ্লবের মৃত্যু নিশ্চিত করার পর ঘটনাটি ধামাচাপা দিতে লাশ ঘরের সিলিংয়ের সাথে ঝুলিয়ে রাখা হয় এবং পরদিন সকালে এটিকে ‘আত্মহত্যা’ বলে প্রচার করেন স্ত্রী মিতালী ঘোষ।

​এ ঘটনায় বিপ্লবের মা বিনাই রানী ঘোষ বাদী হয়ে মাদারগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলায় ১ নম্বর আসামী করা হয়েছে নিহতের স্ত্রী মিতালী ঘোষকে। এছাড়াও নিহতের ছেলে বিশাল ঘোষকে ২ নম্বর, মিতালীর পরকীয়া প্রেমিক উত্তম সরকারকে ৩ নম্বর এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করা হয়েছে।

​বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আহমেদ লাভলু জানান, মামলাটি অত্যন্ত সংবেদনশীল। আদালত বাদীনির আরজি বিবেচনা করে মামলাটি তদন্তের জন্য সিআইডিকে (CID) নির্দেশ দিয়েছেন এবং একটি সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দাখিলের কথা বলেছেন।

​এ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:২৭   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দিনাজপুরে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ একজন গ্রেফতার
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী
‘জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে’
ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা
বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’: ফুটবলমঞ্চে দেশের গৌরব
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: গোলাম পরওয়ার
প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ