
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া,সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্নহত্যা প্রতিরোধে, স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্তে সমস্যা নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জেলা পুলিশের আয়োজনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসুল সামদানী আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন- আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ ফজলুর রহমান, সহকারী এটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, জেলা যুবদলের যুগ্ন- সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, উপজেলা বিএনপির যুগ্ন- সম্পাদক বদিউজ্জামাল তারা মোল্যা, বিএনপি নেতা রইস উদ্দীন চোকদার, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, হাফিজুর রহমান হাফিজ, সুমন মিয়া, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরান হোসেন, ওলামা দল নেতা মজিবুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, এই এলাকায় কোন প্রকার মারামারি, হানাহানি চলবেনা, দলবল নির্বিশেষে মিলেমিশে বিএনপির হাতকে আরো শক্তিশালী করতে হবে। তারপরেও যদি কেউ বিবাধ সৃষ্টি করে তাকে ছারদেওয়া হবেনা, বিএনপি কোন সন্ত্রাসী রাজনীতি করেনা, অন্যায় কোন কাজ হলে আমাদের সোচ্চার হয়ে সেটি প্রতিহত করতে হবে। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, মাদকমুক্ত বাংলাদেশ চাই। অন্তত মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের কথা মনে করে আপনারা মারামারি ছেড়ে দেন। এ উপজেলায় শিক্ষারমান বাড়াতে হবে, খেলাধুলার জন্য প্রতিটা ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে। আমার এই বার্তাটা পুরো উপজেলার জন্য।
স্থানীয় দুই পক্ষের নেতৃবৃন্দ প্রধান অতিথির হাতে ফুল দিয়ে ওয়াদা করেন যে আর কোনদিন কোন প্রকার গন্ডগোল করবেনা। প্রধান অতিথি ডাঙ্গী ইউনিয়নবাসী, জেলা পুলিশ ও থানা পুলিশকে ধন্যবাদ জানান সময়োপযোগী এতো সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।
প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু এছাড়া ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ী পরিদর্শন এবং ক্ষতিপূরণ প্রদান করেন।
পরে ফুলসুতি ইউনিয়নর পশ্চিমফুলসুতি গ্রামের দুই যুবক রাফিজুল মাতুব্বর ও মাহিম মাতুব্বর সম্প্রতি মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়। তাদের বাড়িতে গিয়ে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আর্থিক সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ২১:৩৫:২৩ ৪ বার পঠিত