দেশেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে : রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে : রিজভী
শনিবার, ১৮ জুলাই ২০২৬



দেশেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, ‘দেশের বিপুল জনসংখ্যা চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। রোগীরা দেশের বাইরে যেন না যায়, তার ব্যবস্থা করতে হবে।
অথচ ষাটের দশকে চিকিৎসার জন্য ভারতীয়রা রাজশাহীতে আসত।’

শনিবার (১৮ জুলাই) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কর্মশালায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মানুষের বাঁচা-মরার প্রশ্নের ক্ষেত্রে রাজনীতির প্রশ্ন আসতে পারে না। শুধু রাজনীতির কারণে চিকিৎসকদের বিবেচনা করা যাবে না।
চিকিৎসকদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে।’

তিনি আরো বলেন, ‘চিকিৎসা খাতে যে ঘাটতি আছে, সেসব পূরণ করতে পারলে সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করা যাবে।’

সরকার সেই চেষ্টা করছে বলেও জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

বাংলাদেশ সময়: ২৩:১১:০৪   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা
মায়ের ভরণপোষণ না দিয়ে মারধর, প্রতিবাদ করায় চাচাকে পিটাল ভাতিজা
ফরিদপুর থাইরয়েড রোগ নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
শতভাগ স্বাক্ষরতা নিশ্চিত করাই বড়ো চ্যালেঞ্জ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ