মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
রবিবার, ১৯ জুলাই ২০২৬



মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?

প্রায় এক বছর হয়ে গেল কলকাতায় আসা হয়নি তাঁর। কিন্তু তা নিয়ে মনে কোনও আক্ষেপ নেই। কারণ, জীবনের এমন ব্যস্ততাই চেয়েছিলেন অভিনেত্রী মিশমি দাস। এই মুহূর্তে তিনি মুম্বইবাসী। ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের হিন্দি সংস্করণে কাজ করছেন তিনি। সঙ্গে ঝুলিতে আরও কাজ সংযোজন হল।

এ বার হিন্দি ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে নতুন চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। মুম্বইয়ে একের পর এক কাজ পাওয়ার আগের যাত্রা খুব সহজ ছিল না। একটি কাজের সূত্রেই প্রথম মায়ানগরীতে গিয়েছিলেন তিনি।

এ বার হিন্দি ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে নতুন চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। মুম্বইয়ে একের পর এক কাজ পাওয়ার আগের যাত্রা যে খুব সহজ ছিল তা নয়। একটি কাজের সূত্রেই প্রথম মায়ানগরীতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই কাজ পরবর্তীকালে বাস্তবায়িত হয়নি। তবে ধৈর্য ধরে ছিলেন মিশমি।

মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?

অভিনেত্রী বললেন, “মুম্বইয়ে একের পর এক পর কাজ পাওয়া সত্যিই খুব আনন্দের। প্রথম যে কাজের জন্য এখানে এসেছিলাম, সেটা বাস্তবায়িত হয়নি। সেই সময় বেশ কিছু দিন কাজ ছিল না আমার কাছে। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দু’টি প্রথম সারির চ্যানেলে কাজ করছি তা সত্যিই আনন্দের।”

যে কোনও শিল্পীই, বিশেষত অভিনেতারা মুম্বইয়ে এমন কাজের সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকেন। তাই নতুন কাজ নিয়ে খুবই উত্তেজিত অভিনেত্রী। তবে কলকাতার সঙ্গে তুলনা টানতে একেবারেই রাজি নন মিশমি। তিনি বললেন, “কলকাতার পরিধিটা ছোট। এখানে আমরা প্রায় সবাই পরস্পরকে চিনি। টেকনিশিয়ান থেকে রূপটানশিল্পী সবাই। মুম্বইয়ে পরিধিটা অনেক বড়। তাই দুই জায়গায় কাজের পরিবেশে আকাশ-পাতাল ফারাক।” অডিশনের মাধ্যমেই একের পর এক কাজের সুযোগ এসেছে অভিনেত্রীর। এই মুহূর্তে কলকাতাতেও ভাল সুযোগ পেলে কাজ করতে রাজি অভিনেত্রী। কিন্তু যেহেতু দুই ধারাবাহিকের জন্য অনেকটা সময় দিতে হচ্ছে তাই এখনই বাংলা ধারাবাহিকে অভিনয়ের কথা ভাবতে পারছেন না মিশমি।

মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?

বাংলাদেশ সময়: ০:২৬:১৭   ৭ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ