নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রবিবার, ১৯ জুলাই ২০২৬



নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

“গাছ লাগাও, পরিবেশ বাঁচাও”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৮ জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।

একটি শিমুল গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক।

এ সময় তিনি বলেন, “আজ যে শিমুল গাছটি রোপণ করা হলো, একদিন এটি বড় হয়ে লাল ফুলে ভরে উঠবে। সেই রঙে নতুন প্রজন্ম তাদের জীবনকে রাঙাবে এবং স্মরণ করবে, তাদের পূর্বপুরুষরা কতটা রুচিশীল ও পরিবেশসচেতন ছিলেন।” তিনি বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে উপহার হিসেবে গাছের চারা দেওয়ার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু বলেন, “এবার আমরা ৬ থেকে ১২ ফুট উচ্চতার বড় আকারের চারা রোপণ করছি। শুধু নিজেরাই গাছ লাগাব না, বিভিন্ন প্রতিষ্ঠানকেও উপহার হিসেবে গাছের চারা প্রদান করব। আমরা শিমুল, পলাশ, নিম, কাঠবাদাম, ছাতিম, চন্দন, আম ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহ করেছি।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি সানোয়ার তালুকদার, সম্পাদক তারিক বাবু, জহিরুল ইসলাম মিন্টু, সদস্য জিয়াউল ইসলাম কাজল, আশরাফ উদ্দিন, মিয়া শহীদ, জুলহাস সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।

বাংলাদেশ সময়: ০:১৯:৫১   ৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ