মাদারীপুরে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক
রবিবার, ১৯ জুলাই ২০২৬



মাদারীপুরে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক

কালকিনি প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে জোবেদা বেগম (৬০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সুলতান সরদারকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত জোবেদা বেগম ওই এলাকার মৃত হাশেম হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোবেদা ও সুলতান দম্পতি নিঃসন্তান ছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাতে ঘুমন্ত স্ত্রীকে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যা করেন সুলতান সরদার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ এবং অভিযুক্ত স্বামীকে আটক করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিঃসন্তান হওয়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে

বাংলাদেশ সময়: ১৫:৪৯:১১   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’: উপদেষ্টা তিতুমীর
নিরাপত্তার দাবিতে ঢাকা-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের কর্মবিরতি
কৃষক কার্ড: মাঠের মানুষের হাতে মর্যাদার নতুন ঠিকানা
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ : চিফ হুইপ
সাংবাদিক কাজিম রেজার প্রয়াণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গভীর শোক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ