সুনামগঞ্জে পাঁচজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে পাঁচজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান
রবিবার, ১৯ জুলাই ২০২৬



সুনামগঞ্জে পাঁচজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান

শিল্প সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জের পাঁচজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে ‘জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা জাসাসের সদস্য সচিব মোনাজির হোসেন সুজন এবং প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি খলিল রহমান।

বক্তারা বলেন, সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের লোকসংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে গবেষণা ও লেখালেখির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবেই জেলা শিল্পকলা একাডেমি এ বছর ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রদান করছে। জেলার গুণীজনদের সম্মানিত করার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা জেলার পাঁচজন গুণী ব্যক্তিকে এ বছর সম্মাননা দেওয়া হয়েছে। ‘গুণীজন সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন, সাংস্কৃতিক গবেষণায় বিশেষ অবদানের জন্য উজ্জ্বল মেহেদী, শাহ নুরজালাল (সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠক), রুনা শাহীন আরা লেইছ (আবৃত্তি), মো. যোবায়ের বখত (বংশীবাদক) এবং হীরা মোহন দাস (লোকসংগীত)।

সুনামগঞ্জের লোকসংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এই পাঁচ গুণী ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাদের এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা শিল্পকলা একাডেমি এ বছর এই সম্মাননা প্রদান করে। বিকেল ৫.৩০টায় গুণীজনদের হাতে সম্মাননা পদক ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৪৯   ৭০ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’: উপদেষ্টা তিতুমীর
নিরাপত্তার দাবিতে ঢাকা-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের কর্মবিরতি
কৃষক কার্ড: মাঠের মানুষের হাতে মর্যাদার নতুন ঠিকানা
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ : চিফ হুইপ
সাংবাদিক কাজিম রেজার প্রয়াণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গভীর শোক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ