বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি ও সংস্কারের প্রশংসা আইএলও মহাপরিচালকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি ও সংস্কারের প্রশংসা আইএলও মহাপরিচালকের
রবিবার, ১৯ জুলাই ২০২৬



বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি ও সংস্কারের প্রশংসা আইএলও মহাপরিচালকের

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো আজ বাংলাদেশের শ্রম খাতে সাম্প্রতিক অগ্রগতি এবং শিশুশ্রম কমাতে সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেছেন।

রাজধানীর একটি হোটেলে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের সাম্প্রতিক অগ্রগতি, শিশুশ্রম পরিস্থিতি, শ্রম আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার, অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আইএলওর অব্যাহত সহযোগিতা কামনা করেন।

এছাড়া শ্রম খাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে আইএলওর ধারাবাহিক কারিগরি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

হুংবো শিশুশ্রম হ্রাসে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, শ্রম খাতে বাংলাদেশকে আইএলও ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশ নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করেন, ইউএনজিএর সভাপতিত্বকালে বাংলাদেশ ও আইএলওর মধ্যকার সহযোগিতা আরও জোরদার হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৩:০১   ৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার
বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু
ফরিদপুরে সাংবাদিক সমবায় সমিতির ২০ সদস্যের কমিটি গঠন
আল কোরআন ও আল হাদিস
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ বছরের পরিকল্পনা নিচ্ছে সরকার
ইউএস-বাংলার বহরে যুক্ত হবে ২১টি বোয়িং উড়োজাহাজ, বাড়বে আন্তর্জাতিক রুট
বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার ফিরিয়ে আনবে সোনার বাংলা: অমিত শাহ
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর
‘গণভোটের রায় বাস্তবায়নে ধানাই-পানাই মানব না’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ