বঙ্গোপসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গোপসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সোমবার, ২০ জুলাই ২০২৬



বঙ্গোপসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আঞ্চলিক প্রতিশ্রুতিকে বাস্তব কর্মকাণ্ডে রূপ দিতে কার্যকর বাস্তবায়ন, বাস্তবমুখী সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ, স্থিতিস্থাপক ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (২০ জুলাই) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বিমসটেকের তিন দশক : যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক একীভূতকরণ, আঞ্চলিক যোগাযোগব্যবস্থা, বাণিজ্য ও বিনিয়োগ, ব্লু-ইকোনমি এবং জনকেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতা আরো এগিয়ে নিতে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতার সাফল্য নির্ভর করে ঘোষণার চেয়ে কার্যকর বাস্তবায়নের ওপর।

তাই বিমসটেকের প্রাতিষ্ঠানিক কাঠামো আরো শক্তিশালী করে সদস্য দেশগুলোর অভিন্ন অঙ্গীকারকে বাস্তব উদ্যোগে পরিণত করতে হবে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সেমিনারে উঠে আসা সুপারিশগুলো বাংলাদেশের বিমসটেক সভাপতিত্বকে আরো কার্যকর করতে সহায়ক হবে এবং সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা দেবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিমসটেকের মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্র মণি পাণ্ডে বলেন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, বিদ্যুৎ গ্রিড আন্তঃসংযোগ, জ্বালানি সহযোগিতা, সাইবার ও সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমন, পর্যটন, ভিসা সুবিধাকরণ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিমসটেকের সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে।

এর আগে বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান স্বাগত বক্তব্য দেন।

সংস্থাটির গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদুজ্জামান এবং সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।

অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিপস) সভাপতি মেজর জেনারেল এ এন এম মুনিরুজ্জামান (অব.)।

আলোচনায় বিমসটেকের তিন দশকের অগ্রযাত্রা পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ, অর্থনৈতিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাস্তবমুখী সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাঙ্গন, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:১৮   ৯৫ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ