হবিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » হবিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
সোমবার, ২০ জুলাই ২০২৬



হবিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জেলার কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ তুলে দেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আজ দুপুরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের প্রায় ১২ শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

হুইপ আলহাজ জিকে গউছ বলেন, ‘সন্তানদের শুধু শিক্ষা নয়, সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে।’

শিক্ষার পাশাপাশি সন্তানদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোছাদ্দর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস)-এর সভাপতি মিজানুর রহমান চৌধুরী, বিকেজিসি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তারসহ শিক্ষক শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭:০১:১৯   ৬৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
ফরিদপুরে নজরুল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ‌
নগরকান্দায় আত-তোহফা ইসলামিক একাডেমির উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ