রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়াম

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়াম
সোমবার, ২০ জুলাই ২০২৬



রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়াম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম আজ জেলা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, জেলার চিকিৎসা ব্যবস্থায় কোন দুর্নীতি, অবহেলা ও অব্যবস্থাপনা মেনে নেয়া হবে না। চিকিৎসায় আরো আন্তরিক হতে হবে, রোগীদের সাথে বন্ধু সুলভ আচরণ করতে হবে।

আজ সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় জেলার মানুষ সুষ্ঠ চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত। বিগত সরকারের আমলে মানুষের চিকিৎসার কথা বলে জনগণের টাকা লুটপাট হয়েছে। ফার্নিচার, জীবন রক্ষাকারী ওষুধ, ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ না করে ভুয়া কাগজপত্র দিয়ে টাকা পয়সা আত্মসাৎ করেছে। আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরশাসনের সময়ের পরে বর্তমান সরকার জনগণের চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। রাজবাড়ী হাসপাতালকে ১০০ শয্যার পরিবর্তে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, খুব শীগ্রই জেলায় ২৫০ বেডের মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হবে। ইতোমধ্যে ১০ কোটি টাকার ফার্নিচার ক্রয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য খৈয়াম ২৫০ শয্যার হাসপাতালে অবকাঠামোর জন্য ফার্নিচার ক্রয়ে গুণগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। দালালমুক্ত পরিবেশ করতে পুলিশ সুপারের প্রয়োজনীয় সাহায্যের কথা বলেন।

এ সময় তিনি হাসপাতালে আগত অসহায় রোগীদের জীবন রক্ষাকারী প্রয়োজনীয় পর্যাপ্ত ওষুধ মজুতের ব্যবস্থা করার কথা বলেন। ১০ শয্যার আইসোলেশন, আইসিইউ, ইনফেকশন নন-ইনফেকশন বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতার জরুরি ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এছাড়াও রোগীদের মানসিক সুস্থতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, রেনোভেশন, বাগান ব্যবস্থাপনা, মোটরসাইকেল গ্যারেজ তৈরিসহ হাসপাতাল দালালমুক্ত করা এবং হাসপাতালের টিকটের মূল্য কোনক্রমেই বাড়ানো যাবে না বলে তিনি বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী নার্সিং সুপার ভাইজারসহ অন্যান্যদেরকে রোগীদের সাথে ভালো আচরণ, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন।

বর্তমানে ৬৭ জনের মধ্যে ২৬ জন ডাক্তার কর্মরত আছেন। ৩১ চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এগুলো পূরণের আশ্বাস দেন। কার্ডিয়াক সার্জন, চক্ষু, সার্জন ও মেডিকেল অফিসার এবং সিনিয়র কনসালটেন্টও নেই। সে ব্যাপারেও তিনি সহযোগিতার কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, জেলা সদর হাসপাতালের উপপরিচালক ডা. মোহাম্মদ আবদুল হান্নান অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল আলম, জেলা বিএনপির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:১৬   ১১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: চরমোনাই পীর
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ
স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল
এক প্রবাসীর বাড়িতে ২ স্ত্রীর অনশন: সরিষাবাড়ীতে তুলকালাম!
সাখাওয়াত-মামুন মাহমুদ-রাজীবকে চেম্বারের সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ