মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

অসুস্থ হারুন মাতুব্বরের খোঁজখবর নিলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » অসুস্থ হারুন মাতুব্বরের খোঁজখবর নিলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



অসুস্থ হারুন মাতুব্বরের খোঁজখবর নিলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ গতকাল ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ এলাকায় গিয়ে অসুস্থ হারুন মাতুব্বরের খোঁজখবর নেন।
এ সময় তিনি হারুন মাতুব্বরের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় খোঁজখবর নেন।
পরে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ কাশিমাবাদ এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও স্থানীয় উন্নয়ন-সংক্রান্ত বিষয় সম্পর্কে তাদের বক্তব্য শোনেন এবং সবার সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:২৪:০৫   ৮৪ বার পঠিত