ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি : মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল লিমিটেড এর ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার সকাল ৯ টায় চিনিকলের প্রধান ফটকে ফটক সভা,সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
হয়েছে।
বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে অবিলম্বে স্থগিত আদেশ প্রত্যাহার করে মৌসুমৗ জনবল হতে স্থায়ীকরণ করে সমন্ময় করা, সরকার ঘোষিত ১৫% প্রণোদনা পে-কমিশনের ন্যায় মজুরী কমিশনে বাস্তবায়ন, পে-কমিশনের ন্যায় একই সাথে মজুরী কমিশন ঘোষনার দাবী সহ চিনিশিল্পকে সরকারি নিয়ন্ত্রণে রেখেই চিনিকলগুলোকে আধুনিকীকরণ করার দাবিতে এই বিক্ষোভ মিছিল,ফটকসভা-সমাবেশ অনুষ্ঠিত হয়।

চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো.আলমগীর হোসেন, সহ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম,সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, সাবেক সাধারন সম্পাদক কাজল বসু, শ্রমজীবী ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক কামালউদ্দিন, দপ্তর সম্পাদক মিরাজ হোসেন, সাবেক সভাপতি মো.শাহিন মিয়া, সাবেক অর্থ সম্পাদক মো.মনিরুজ্জামান, সাবেক সদস্য আবুল কালাম আজাদ,মো. আরিফুল ইসলাম,মো.ফরিদ খান, গোলাম কিবরিয়া প্রমুখ। ফটক সভা- সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চিনিকলের প্রধান ফটক হতে মধুখালী থানা গেট হয়ে পুনরায় চিনিকলে ফিরে আসে।

সভায় জানানো হয়- দাবীগুলো আদায়ে ২২ জুলাই বুধবার সকাল ৯ টায় বিক্ষোভ মিছিল, সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘন্টা কর্ম বিরতি, ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৮ টা হতে পূর্ণ দিবস কর্মবিরতি ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শণ কর্মসূচী পালিত হবে। সাবেক সদস্য মতিয়ার রহমান মিঞার সঞ্চলনায় কর্মসূচীতে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৩৮   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


​কালকিনিতে ইউএনওর সাথে মাধ্যমিক শিক্ষক পরিবারের মতবিনিময়
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
‘ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে’
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
স্থানীয় সরকার নির্বাচন পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে উঠতে হবে: প্রতিমন্ত্রী হাবিব
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
রাজধানীর উত্তরার রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে
তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ