‘হিপস ডোন্ট লাই’ গানে মাতল নিউইয়র্ক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘হিপস ডোন্ট লাই’ গানে মাতল নিউইয়র্ক
বুধবার, ২২ জুলাই ২০২৬



‘হিপস ডোন্ট লাই’ গানে মাতল নিউইয়র্ক

নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত বার্কলেস সেন্টারে এক মঞ্চে ঝড় তুললেন দুই প্রজন্মের দুই জনপ্রিয় সংগীত তারকা—কলম্বিয়ান সুপারস্টার শাকিরা ও দক্ষিণ আফ্রিকার গ্র্যামিজয়ী গায়িকা টাইলা। শাকিরার ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান ওয়ার্ল্ড ট্যুর’-এর কনসার্টে টাইলার আকস্মিক উপস্থিতি হাজার হাজার ভক্তকে উন্মাদনায় ভাসিয়ে দেয়।

সোমবার (২০ জুলাই) রাতে দুই তারকা খালি পায়ে মঞ্চে নেমে শাকিরার ২০০৬ সালের কালজয়ী হিট গান ‘হিপস ডোন্ট লাই’ পরিবেশন করেন

কনসার্টে শাকিরা সোনালি পোশাকে এবং টাইলা ফিরোজা রঙের ঝালর দেওয়া পোশাকে মঞ্চে ওঠেন। খালি পায়ে নেচে তারা বিখ্যাত ‘হিপস ডোন্ট লাই’ গানের সিগনেচার কোরিওগ্রাফি ফুটিয়ে তোলেন। শাকিরার সিগনেচার হিপ মুভমেন্টের সঙ্গে টাইলা তার নিজস্ব আফ্রো-পপ স্টাইল যোগ করে পুরো পরিবেশনাকে আরো আকর্ষণীয় করে তোলেন।

‘ওয়াটার’ ও ‘অন অ্যান্ড অন’ গানের মাধ্যমে আলোড়ন ফেলা টাইলা সম্প্রতি সেরা আফ্রিকান গান পরিবেশনার জন্য প্রথম গ্র্যামি জিতেছেন। লস অ্যাঞ্জেলেসে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী সংগীত গাওয়ার পর শাকিরার সঙ্গে তার বন্ধুত্ব আরো গভীর হয়, কারণ শাকিরা ছিলেন বিশ্বকাপের হাফটাইম শো-এর মূল আকর্ষণ। ব্রুকলিনের এই কনসার্টে শুধু টাইলা নন, অ্যাড. শিরান এবং বার্না বয়ের মতো বিশ্বখ্যাত অন্য তারকারাও অপ্রত্যাশিতভাবে হাজির হয়ে ভক্তদের চমকে দেন।

বাংলাদেশ সময়: ১৩:২২:২৫   ৭৬ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ‘মাদারীপুর পরিবহন’র উদ্বোধন ও প্রতিবন্ধীকে সহায়তা
বরিশালে প্রশাসনের উদ্যোগে পরিত্যক্ত পুকুর পরিষ্কার
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আল্লাহ ভালোবেসে যেভাবে বান্দার প্রতিদান বাড়িয়ে দেন
মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ৪
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে পৌঁছেছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ