বুধবার, ২২ জুলাই ২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করল কালকিনির আসফিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করল কালকিনির আসফিয়া
বুধবার, ২২ জুলাই ২০২৬



জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করল কালকিনির আসফিয়া

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান ২০২৬ ও শিক্ষা মেলা উপলক্ষে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ৯৫ নং কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী আসফিয়া জাহান রোশনী এক বিরল ও গৌরবের অভিজ্ঞতা অর্জন করেছে। রাজধানীর আগারগাঁওয়ের শের-ই-বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করে সে।

গত ১৫ জুলাই ২০২৬ খ্রি. আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানে আসফিয়ার এই অনন্য অর্জন শুধু তার নিজস্ব সাফল্যই নয়, বরং তার বিদ্যালয় এবং সমগ্র কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য এক বিরাট আনন্দের বার্তা নিয়ে এসেছে।

উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী জানান, শিক্ষার্থীদের প্রতিটি ছোট-বড় সাফল্যই একজন শিক্ষকের অক্লান্ত পরিশ্রমের শ্রেষ্ঠ পুরস্কার। রোশনীর এই ঐতিহাসিক মুহূর্তটি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্য বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

শিক্ষকরা আরও জানান, আসফিয়া জাহান রোশনীর এই সাফল্য পুরো এলাকার গৌরব বৃদ্ধি করেছে। মহান আল্লাহর দরবারে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশসেবার শুভকামনা জানিয়ে দোয়া করা হয়—যেন সে জ্ঞান, মানবিকতা ও নেতৃত্বের গুণে বলীয়ান হয়ে একজন প্রকৃত আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

এই ঐতিহাসিক মুহূর্তে ৯৫ নং কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ চরম আনন্দ ও গর্ব প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:৪৬   ৭২ বার পঠিত