জামালপুরে ৪০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ৪০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
বুধবার, ২২ জুলাই ২০২৬



জামালপুরে ৪০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ৪০ গ্রাম হেরোইনসহ আনোয়ার হোসেন (২২) ও শাপলা আক্তার (২১) নামের এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ইসলামপুর উপজেলার শিংভাঙ্গা গ্রামের মজনু মিয়ার ছেলে এবং শাপলা আক্তার একই এলাকার আবু সাঈদ এর মেয়ে।

​বুধবার (২২ জুলাই) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাইয়ুম।

​ডিবি পুলিশ জানায়, জামালপুর জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে।
জানা গেছে, ​মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকায় আজিজ বেপারীর বাড়ির সামনের পাকা সড়কে এই অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এই স্বামী-স্ত্রীকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর সামনে তল্লাশি চালিয়ে আনোয়ারের কাছ থেকে ২০ গ্রাম এবং শাপলার কাছ থেকে ২০ গ্রামসহ সর্বমোট ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর স্বামী-স্ত্রী এবং তারা দীর্ঘদিন ধরে হেরোইন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

​জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, জামালপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। মাদক নির্মূলে এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:০৭:২৯   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ