পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬



পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা

ঢাকা: বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ উপলক্ষে রাজধানীর পাশাপাশি জেলা পর্যায়েও একযোগে বিভিন্ন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতি ও কর্মসূচি চূড়ান্ত করতে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার (এনডিসি) এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা।

সভায় মন্ত্রী আফরোজা খানম বলেন, এবারের বিশ্ব পর্যটন দিবস সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে চায় সরকার। দেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিনির্ভর প্রদর্শনীর আয়োজন করা হবে।

একই সঙ্গে জেলা পর্যায়েও সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বদরবারে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে পর্যটন খাতের বেসরকারি উদ্যোক্তা ও অংশীজনদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্মিত প্রচারণামূলক টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) প্রদর্শন করা হবে। এছাড়া বিদেশি কূটনীতিক ও অতিথিদের অংশগ্রহণে লাইভ কুকিং শো এবং রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেখানে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৩৫   ৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়: মল্লিকার্জুন খাড়গে
শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকি মুম্বাই পুলিশের
পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি - তথ্যমন্ত্রী
লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা
সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন তারিখ ৩০ আগস্ট
ইছামতি নদীর ওপর নির্মিত ব্রিজ উন্মুক্ত করেন হুইপ আখতারুজ্জামান
বরিশাল সিটি করপোরেশনের লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ
মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ