বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬



১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ১১২ টাকায় সরকারি চাকরি প্রাপ্তি সরকারের স্বচ্ছতার নিদর্শন।

আজ রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অধিদপ্তরের নবযোগদানকৃত ১৮৮ জন কর্মচারীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার যে স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে চায় তার দৃষ্টান্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অতিসম্প্রতি এখানে নিয়োগ পাওয়া ১৮৮ জন কর্মচারীর চাকরির আবেদন থেকে যোগদান পর্যন্ত জনপ্রতি ব্যয় হয়েছে ১১২ টাকা।

মন্ত্রী আরো বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এমন এক অঞ্চলে যেখানে নানা ধরনের দুর্যোগ প্রতিনিয়ত আছড়ে পড়ে। আর দুর্যোগের দুর্বিপাকে আশার আলো দেখান দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা। তাই আগামী দিনগুলোতে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনায় গতি আনতে দক্ষ জনবল তৈরি করা হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নতুনদের আহ্বান জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ সাইদুর রহমান খান।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৫৮   ৪ বার পঠিত