সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬



সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক

জেলার শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রীসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৬।

উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা নদীর চরে নোঙর করা একটি নৌকা থেকে মালামালসহ তাদের আটক করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে সকালে উক্ত ভারতীয় মালামালসহ তাদের আটক করা হয়।

আটক দুই চোরাকারবারি হলেন— শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্বকালিনগর গ্রামের মো. রাশিদুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন (২৮) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডীপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. সুমন হোসেন (২৯)।

র‌্যাব জানায়, ভারত থেকে নদীপথে অবৈধভাবে চোরাকারবারিরা মাদকের একটি বড় চালান নিয়ে এসে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা নদীর চরে তা বেচাকেনা করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে নেশাজাতীয় মাদক ২৩০ বোতল উইনকেরেক্স সিরাপ, ১৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও কসমেটিকস পণ্যসহ চোরাকারবারি ইসমাইল হোসেন ও মো. সুমন হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:০৬   ৯১ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ