ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬



ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
আজ শুক্রবার সকাল প্রায় ১১টা ৫০ মিনিটে ফরিদপুরের গৌড় গোপাল আঙ্গিনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শোভাযাত্রার উদ্বোধন করেন।
এ সময় বিভিন্ন হিন্দু ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য এবং পারস্পরিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
এর আগে এমপি চৌধুরী নায়াব ইউসুফ শ্রীঅঙ্গনে প্রসাদ বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে ফরিদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধি, ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:১৫   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ