কালকিনিতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তালগাছ রোপণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তালগাছ রোপণ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬



কালকিনিতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তালগাছ রোপণ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও বজ্রপাত রোধে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তালগাছের চারা রোপণ করা হয়েছে। আজ শুক্রবার(২৪জুলাই)দুপু‌রে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সী,উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস,কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম,‌ই‌উপি চেয়ারম‌্যান প্রার্থী লিটন তালুকদার,উপ‌জেলা যুবদল নেতা সিকদার মামুন, উপ‌জেলা ছাত্রদ‌লের আহবায়ক নজরুল ইসলাম, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নেয়ামুল আকন, সহকারী কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
​কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান খোকন তালুকদার বলেন, সরকার গঠনের পর থেকেই তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, “আল্লাহ যদি তারেক রহমানকে সুস্থ রাখেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ও এ দেশের মানুষের ভাগ্যের অভূতপূর্ব উন্নয়ন ঘটবে।”
​অনুষ্ঠানের অন্যান্য বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বেশি বেশি তালগাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯:০৩:২১   ১৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ