প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ

প্রথম পাতা » খেলাধুলা » প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
রবিবার, ২৬ জুলাই ২০২৬



প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ

নতুন মৌসুমকে সামনে রেখে প্রাক-মৌসুম সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। আগামী ২১ আগস্ট থেকে ২০২৬-২৭ প্রিমিয়ার লিগ মৌসুম শুরু হচ্ছে।

মৌসুমের উদ্বোধনী সপ্তাহের আগে দলগুলো প্রস্তুতি চূড়ান্ত করতে আগামী কয়েক সপ্তাহ ব্যস্ত সময় পার করবে।

জুলাই ও আগস্টজুড়ে ঘরের মাঠ ছাড়াও বিদেশেও প্রীতি ম্যাচের বেশ কিছু সূচি রয়েছে। কয়েকটি ক্লাব প্রাক-মৌসুম সফরের অংশ হিসেবে বিদেশে যাচ্ছে, আবার অন্যরা প্রতিযোগিতামূলক মৌসুম শুরুর আগে ইংল্যান্ডে ইউরোপীয় প্রতিপক্ষকে আতিথ্য দেবে।

এবারের মৌসুমে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে কোভেন্ট্রি সিটি, হাল সিটি ও ইপসউইচ টাউন। তিনটি ক্লাবই ইংল্যান্ডের শীর্ষ লিগে ফিরে নিজেদের প্রমানের প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্সেনালের লক্ষ্য থাকবে ২২ বছর পর জেতা তাদের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখা। তবে তারা জানে, এনজো মারেস্কার অধীনে ম্যানচেস্টার সিটি এবং আন্দোনি ইরাওলার নেতৃত্বে লিভারপুলসহ কয়েকটি দল তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলবে।

গ্রীষ্মকালীন এই বিরতি নতুন কোচদের জন্যও নিজেদের পরিকল্পনা অনুযায়ী দল গড়ে তোলার সুযোগ এনে দেবে। একই সঙ্গে লিগজুড়ে নতুন যোগ দেওয়া খেলোয়াড়দের অনেকেই মৌসুম শুরুর আগে প্রথমবারের মতো নিজেদের নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামার সুযোগ পাবেন।

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে আর্সেনাল ১ আগস্ট জিরোনার বিপক্ষে প্রথম ম্যচে মাঠে নামবে। এরপর ৫ আগস্ট রিয়াল বেটিস, ৯ আগস্ট বরুসিয়া ডর্টমুন্ড, ১২ আগস্ট কোমো ও ১৬ আগস্ট কমিউনিটি শিল্ডে কার্ডিফে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে।

ম্যানচেস্টার সিটি হংকংয়ে ইন্টার মিলানের বিপক্ষে ১ আগস্ট প্রস্তুতি শুরু করবে। এরপর সিউলে কে লিগ অল-স্টার্স ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবে। একই মাঠে ৯ আগস্ট এ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে সিটিজেনরা।

ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য ইতোমধ্যেই প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করেছে। গত ১৮ জুলাই হেলসিঙ্কিতে রেক্সহ্যামের কাছে ১-০ গোলের পরাজয় দিয়ে তারা প্রস্তুতি শুরু করেছে। আগামী ১ আগস্ট স্টোকহোমে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড। ৮ আগস্ট পিএসজি, ১২ আগস্ট লিডস ও ১৫ আগস্ট শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ এসি মিলান।

গত ২১ জুলাই ওয়ালসলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রস্তুতি শুরু করেছে এ্যাস্টন ভিলা। পরের ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ পোর্তো, রিয়াল সোসিয়েদাদ, ইন্দোনেশিয়া অল স্টার্স দল, বিজি পাথুম ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, পিএসজি ও বরুসিয়া মোচেনগ্ল্যাডবাখ।

আগামী ২৮ জুলাই ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি শুরু করবে চেলসি। এরপর একে একে টটেনহ্যাম, জুভেন্টাস, এসি মিলান ও জহুর দারুল টাজিমের বিপক্ষে ম্যাচ খেলবে ব্লুজরা।

লিভারপুলের প্রথম প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। পরের ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ রেক্সহ্যাম, লিডস, মোনাকো ও কোমো।

২০২৬-২৭ মৌসুমের গুরুত্বপূর্ণ তারিখ :

২১ আগস্ট : প্রিমিয়ার লিগ মৌসুম শুরু

২৭ আগস্ট : চ্যাম্পিয়ন্স লিগ ড্র

৮-১০ সেপ্টেম্বর : চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব শুরু

৯ জানুয়ারি : এফএ কাপ তৃতীয় রাউন্ড

২৭ জানুয়ারি : চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব শেষ

১৬ ফেব্রুয়ারি : চ্যাম্পিয়ন্স লিগ নক আউট পর্ব শুরু

২১ মার্চ : ক্যারাবও কাপ ফাইনাল

২২ মে : এফএ কাপ ফাইনাল

৩০ মে : প্রিমিয়ার লিগ মৌসুম শেষ

৫ জুন : চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়াম, মাদ্রিদ

বাংলাদেশ সময়: ১৭:১৮:০১   ৮৪ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ