রবিবার, ২৬ জুলাই ২০২৬

সদরপুরে LOTTO ব্যান্ডের শোরুম উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে LOTTO ব্যান্ডের শোরুম উদ্বোধন
রবিবার, ২৬ জুলাই ২০২৬



সদরপুরে LOTTO ব্যান্ডের শোরুম উদ্বোধন

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে ২৬ শে জুলাই রবিবার সকাল ৯ টায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড LOTTO-এর নতুন শোরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা নতুন শোরুমের সফলতা কামনা করেন এবং সদরপুরে মানসম্মত ব্র্যান্ডের পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:০৩   ৩৫ বার পঠিত