ডাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বদরুজ্জামান মোল্লা তারাকে দেখতে চান সমর্থকরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বদরুজ্জামান মোল্লা তারাকে দেখতে চান সমর্থকরা
রবিবার, ২৬ জুলাই ২০২৬



ডাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বদরুজ্জামান মোল্লা তারাকে দেখতে চান সমর্থকরা

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান মোল্লা তারার নাম আলোচনায় রয়েছে।
সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এমপির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চান তারা।
সমর্থকদের ভাষ্য, বদরুজ্জামান মোল্লা তারা দীর্ঘদিন মাঠপর্যায়ে রাজনীতি করে দলের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হলে ডাঙ্গী ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাদের বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৭:৪২:৪৩   ৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে প্রবাসী পরিবারে দুর্ধর্ষ চুরি ও গাছ কাটার অভিযোগ: ৪ জন গ্রেফতার
ডাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বদরুজ্জামান মোল্লা তারাকে দেখতে চান সমর্থকরা
সদরপুরে LOTTO ব্যান্ডের শোরুম উদ্বোধন
নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা
সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ
২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
নেত্রকোণায় ২০০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুরে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড বিষয়ক কর্মশালা শুরু
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ