নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা
রবিবার, ২৬ জুলাই ২০২৬



নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেতা মো. জাকারিয়া খান (খোকা) দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার তালমার মোড়ে নিজ প্রতিষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি জানান, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নগরকান্দা উপজেলা ৬ নং তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

সংবাদ সম্মেলনে জাকারিয়া খান (খোকা) বলেন, বিগত আওয়ামী সরকারের কার্ক্রমে ও ফরিদপুর দুই আসনের সাবেক এমপি লাবু চৌধুরীর বিদ্বেষী আচরণে আমি
ব্যক্তিগত ও নীতিগত কারণ বিবেচনা করে আমি আওয়ামী লীগের দলীয় সকল সাংগঠনিক দায়িত্ব থেকে সরেদাড়ালাম। সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করিলাম এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বর্তমান ফরিদপুর ২ আসনের এমপি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এর আদর্শ নিয়ে ভবিষ্যতেও দেশের কল্যাণে ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাব।

এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় নিজ প্রতিষ্ঠানে আয়োজিত এ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:১৮   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ