খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা

প্রথম পাতা » খুলনা » খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
সোমবার, ২৭ জুলাই ২০২৬



খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা

বাল্য বিবাহ প্রতিরোধসহ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আজ খুলনার বয়রা হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় আগে নিজেকে সচেতন হতে হবে, পাশাপাশি অন্যদেরও সচেতন করে তুলতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সুন্দর পৃথিবী রেখে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। শিল্পায়নের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে এবং তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার সমাজের প্রতিটি স্তরে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। আগামী প্রজন্মকে রক্ষায় মাদক সেবন ও মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদককে ‘না’ বলতে হবে এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা আঞ্চলের উপপরিচালক মো. কামরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ ও মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা।

স্বাগত বক্তব্য রাখেন হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সহসভাপতি শেখ মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৪৩   ৩ বার পঠিত  




খুলনা’র আরও খবর


খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ