সোমবার, ২৭ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সোমবার, ২৭ জুলাই ২০২৬



কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জেলার কাপ্তাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আজ বেলা সাড়ে ১২টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মাদক পাচার ও সেবন রোধে কঠোর নজরদারি জোরদার করা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ কাপ্তাই উপজেলায় সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হারুনুর রশীদ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. সাখাওয়াত কবির এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ।

এ সময় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, সিএনজি সমিতির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:০২   ৫ বার পঠিত