![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার দিগপাইতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে দিগপাইত বাসস্ট্যান্ডের মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে ঢাকা মেট্রো-ট ২৪-০৩৫০ নম্বরের একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর পরই উত্তেজিত জনতা ট্রাকের হেলপারকে আটকে রাখলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫৯ ১৬ বার পঠিত