পূবালী ব্যাংকের উদ্যোগে নগরকান্দায় ক্যাশলেস ‘বাংলা কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পূবালী ব্যাংকের উদ্যোগে নগরকান্দায় ক্যাশলেস ‘বাংলা কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত
সোমবার, ২৭ জুলাই ২০২৬



পূবালী ব্যাংকের উদ্যোগে নগরকান্দায় ক্যাশলেস ‘বাংলা কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি. নগরকান্দা উপজেলা শাখার উদ্যোগে ‘ক্যাশলেস নগরকান্দা: এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ শীর্ষক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় নগরকান্দা সদর বাজারের দুধবাজার এলাকার টিনশেড ঘরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি. ভাঙ্গা উপজেলা শাখার ব্যবস্থাপক দেবাশীষ বোস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রাক্তন শিক্ষক সাইদুর রহমান বাবলু, শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, বিএনপি নেতা তৈয়াবুর রহমান মাসুদসহ পূবালী ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নগরকান্দা পূবালী ব্যাংক উপশাখার ব্যবস্থাপক শামীম মিয়া।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘বাংলা কিউআর’ ব্যবহারের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও সহজে ডিজিটাল লেনদেন করা সম্ভব। নগদ অর্থ বহনের ঝুঁকি কমানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও আধুনিক ব্যাংকিং সেবার প্রসারে ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভা শেষে নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে ডিজিটাল লেনদেন ও বাংলা কিউআর ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:১১   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ