ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
সোমবার, ২৭ জুলাই ২০২৬



ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি শ্রমিক লীগ নেতা আব্দুর রাজ্জাক ওরফে টিক্কা (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার শৈলকুঁইড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক টিক্কা ফতুল্লার দাপা শৈলকূইড়া এলাকার গোলাপ মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ওরফে টিক্কা স্থানীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠ সহযোগী এবং ক্যাশিয়ার হিসেবে পরিচিত।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক টিক্কার বিরুদ্ধে বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার বিকেলে তাকে দাপা ইদ্রাকপুরের শৈলকুঁইড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২২:২৫:৪০   ৭৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ