মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮২১ - স্পেনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে পেরু স্বাধীনতা ঘোষণা করে।

১৯১৩ - বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠা।

১৯১৪ - অস্ট্রিয়া-হাঙ্গেরির সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু।

১৯৫০ - তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রুম্যান।

১৯৬৩ - জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হলেন।

১৯৬৭ -পূর্ব চীনের তাঙ্ক শান শহরে ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল।

১৯৭৪ - যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।

১৯৭৬ - চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লাখ লোকের প্রাণহানি।

১৯৮৮ - চীনে টক্কর খেয়ে একশ জাহাজডুবি।

জন্ম

১৮০৪ - লুডউইগ ফয়েরবাক, জার্মানির একজন বস্তুবাদী দার্শনিক।

১৯০১ - কমরেড মণি সিং।

১৯০৪ - পাভেল আলেক্সেইয়েভিচ চেরেংকভ, নোবেলজয়ী সোভিয়েত পদার্থবিজ্ঞানী।

১৯১২ - কমল দাশগুপ্ত, আধুনিক সহজ সরল মেলোডি প্রধান বাংলা গানের সেরা সুরকার।

১৯৩০ - ফিরোজা বেগম, বাঙালি নজরুলসংগীত শিল্পী।

১৯৫৪ - হুগো চাভেজ, ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।

১৯৮১ - মাইকেল ক্যারিক, ইংরেজ ফুটবলার।

১৯৮৭ - পেদ্রো রদ্রিগেজ, স্পেনীয় ফুটবলার।

১৯৯৩ - হ্যারি কেন, ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

মৃত্যু

১৭৫০ - জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার।

১৯৩৪ - মারি ড্রেসলার, কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী ও কৌতুকাভিনেতা।

১৯৬৮ - অটো হান, জার্মান ভৌত রসায়নিবিদ।

১৯৭২ - চারু মজুমদার, বাঙালি মার্কসবাদী বিপ্লবী।

১৯৮০ - মোহাম্মদ রেজা শাহ পাহলভি।

১৯৯২ - ভারতের প্রখ্যাত অভিনেতা আমজাদ খান।

২০০১ - আহমদ ছফা, বাংলাদেশি লেখক, কবি ও সমালোচক।

২০০৪ - ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী।

২০১০ - শ্যামল গুপ্ত, আধুনিক বাংলা রোমান্টিক গানের গীতিকার।

২০১৬ - মহাশ্বেতা দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী।

২০১৭- ৯নং সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমদ।

বাংলাদেশ সময়: ১১:৩৫:১৫   ৫৪ বার পঠিত