ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলে শিক্ষার্থীদের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলে শিক্ষার্থীদের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬



ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলে শিক্ষার্থীদের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নারায়ণগঞ্জ মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেঙ্গুর ভয়াবহতা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু বিদ্যালয় নয়, নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই আমরা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করতে পারি।”

এ সময় উপস্থিত ছিলেন মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি শামসুর নূর বাঁধন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তারা মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানায়।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১১:৩২:১০   ৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
নারায়ণগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
১৮৩ বোতল এসকাফসহ রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে - ববি হাজ্জাজ
প্রথমবার অংশ নিয়েই ভেনিসে বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়
নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ