মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে কালকিনিতে মানববন্ধন, যুবদল নেতা রাশেদ বেপারীর গ্রেপ্তারের দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে কালকিনিতে মানববন্ধন, যুবদল নেতা রাশেদ বেপারীর গ্রেপ্তারের দাবি
বুধবার, ২৯ জুলাই ২০২৬



মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে কালকিনিতে মানববন্ধন, যুবদল নেতা রাশেদ বেপারীর গ্রেপ্তারের দাবি

কাল‌কিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর ২৪ ঘর হাওলাদার বাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় যুবদল নেতা রাশেদ বেপারী ব্যক্তিগত বিরোধের জেরে উত্তর রমজানপুর এলাকার আটজন নিরীহ মানুষের বিরুদ্ধে আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা করেছেন। এসব মামলার কারণে ভুক্তভোগী পরিবারগুলো দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছে এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, রাশেদ বেপারী নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ আড়াল করতে এবং প্রতিপক্ষকে চাপে রাখতে আদালতের আশ্রয় নিয়ে একের পর এক মামলা দায়ের করছেন। তারা দ্রুত এসব মামলা প্রত্যাহার এবং রাশেদ বেপারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী নাজনীন বেগম, সুখতারা বেগম, রাশিদা বেগম, বকুল বেগম, তাহিরা বেগম, আক্তার হোসেন বেপারী, আশরাফুল, রফিক মোল্লা, তারেক ও তুষারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কর্মসূচিতে নারী-পুরুষসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিলও করেন।

এ বিষয়ে অভিযুক্ত রাশেদ বেপারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দিতে চাই না। কোর্টের মাধ্যমেই এই সমস্যার সমাধান করব‌ো।

বাংলাদেশ সময়: ১৬:৫০:০১   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ