সরিষাবাড়ীতে ২৩ গ্রাম হেরোইনসহ ৯ মামলার আসামী সোহেল গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ২৩ গ্রাম হেরোইনসহ ৯ মামলার আসামী সোহেল গ্রেপ্তার
বুধবার, ২৯ জুলাই ২০২৬



সরিষাবাড়ীতে ২৩ গ্রাম হেরোইনসহ ৯ মামলার আসামী সোহেল গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের এক বিশেষ অভিযানে ২৩ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মিয়াকে (৪৩) গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা।

​মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সরিষাবাড়ী থানার শশারবল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (২৯ জুলাই) সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি মামলার (জিআর নং-২৪৪(২)১৫) ওয়ারেন্টভুক্ত আসামী সোহেল মিয়া তার নিজ বাড়িতে অবস্থান করছেন।

​বিকেল ৩টার দিকে পুলিশ শশারবল (পশ্চিমপাড়া) গ্রামের আলাউদ্দিন ওরফে জালাল উদ্দিনের ছেলে সোহেলের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেলসহ আরও দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ সোহেল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে অপর দুজন কৌশলে পালিয়ে যায়।

​গ্রেফতারের পর সাক্ষীদের উপস্থিতিতে সোহেল মিয়ার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির কোঁচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৩ গ্রাম ওজনের ১ পুটলা হেরোইন উদ্ধার করা হয়। বিকেল সাড়ে ৩টায় জব্দ তালিকা প্রস্তুত করে আলামত ও আসামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

​পুলিশের অপরাধ তথ্যচিত্র (CDMS) পর্যালোচনা করে দেখা গেছে, সোহেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগেও সরিষাবাড়ী থানায় ৯টি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানায়, সে ভবানিপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা খলিলুর রহমান (৪৫) ও জুয়েল রানা (৪৫)-এর সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে সরিষাবাড়ী ও আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল।

​এই ঘটনায় ধৃত সোহেল ও পলাতক আসামীদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১৩, তারিখ- ২৮/০৭/২০২৬ খ্রিঃ।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, “আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটকে রাখার আবেদনসহ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৩৫   ৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ