পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত জয়

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত জয়
বুধবার, ২৯ জুলাই ২০২৬



পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত জয়

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। পাকিস্তানকে ৯০ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল ক্যারিবীয়রা। এই জয়ের মধ্য দিয়ে বেশ কিছু রেকর্ড গড়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে টস জিতে প্রথমে ইনিংসে ব্যাট করে শাই হোপ ও কেভিন হজের ৯২ ও ৮৪ রানের ইনিংসে ভর করে ৩১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে শান মাসুদের (১০৯) সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২৪৪ রান করা পাকিস্তান; এরপর মাত্র ৩৮ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ২৮২ রানে অলআউট হয়।

প্রথম ইনিংসে ২৯ রানের লিড পায় উইন্ডিজ; দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮১ রানে অলআউট হয়। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২১১ রান।

টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক বাবর আজম (৫৮*) উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় ১২০ রানে অলআউট হয় পাকিস্তান। ৯০ রানে জয় পায় উইন্ডিজ।

এই ম্যাচে বেশ কিছু রেকর্ড হয়েছে, সংখ্যার গল্পে সেই রেকর্ডগুলো তুলে ধরা হলো-

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে ২১১ রানের লক্ষ্য তাড়া করে হেরেছে পাকিস্তান। চতুর্থ ইনিংসে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন লক্ষ্য, যেখানে তাড়া করতে নেমে তারা হেরেছে। এর চেয়ে কম রানের লক্ষ্য তাড়া করে তারা হেরেছিল ২০১৭ সালে ব্রিজটাউনে, সেবার ১৮৮ রানের লক্ষ্য পেরোতে পারেনি।

সর্বশেষ ১১ টেস্টে এটি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় জয়। আগের জয়টি এসেছিল সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে। এ সময়ে তারা হেরেছে ৭টি টেস্ট, আর ২টি ম্যাচ ড্র হয়েছে।

টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে চতুর্থবারের মতো ৫ উইকেট নিলেন জেডেন সিলস। পাশাপাশি ২০১৮ সালে কিংস্টনে বাংলাদেশের বিপক্ষে জেসন হোল্ডারের ৬ উইকেটের পর ঘরের মাঠে টেস্টের চতুর্থ ইনিংসে কোনো ওয়েস্ট ইন্ডিজ পেসারের এটাই প্রথম পাঁচ উইকেট।

চতুর্থ ইনিংসে ১২০ রানে অলআউট হয় পাকিস্তান। এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের পঞ্চম সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন ইনিংসগুলো ৭৭ (লাহোর, ১৯৮৬), ৮১ (ব্রিজটাউন, ২০১৭), ১০৪ (লাহোর, ১৯৫৯) এবং ১০৬ (ব্রিজটাউন, ১৯৫৮)।

ক্যারিবীয় অঞ্চলের ক্রিকেটে এই প্রথম কোনো ম্যাচে ৪০ উইকেটের সব নিয়েছেন পেসাররা। এর আগে বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে মাত্র পাঁচবার।

২০২৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের বাইরে টেস্ট জয়ের পর প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা আটটি টেস্ট হারল পাকিস্তান। দেশের বাইরে টেস্টে এটিই তাদের ইতিহাসের দীর্ঘতম টানা হারের ধারা।

বাংলাদেশ সময়: ১৭:৩১:৫৩   ৬১ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ