বুধবার, ২৯ জুলাই ২০২৬

স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন
বুধবার, ২৯ জুলাই ২০২৬



স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর নৃশংস হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাশিয়ানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে কাশিয়ানী উপজেলা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সর্বস্তরের সচেতন জনগণ। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন নির্দোষ স্কুলশিক্ষার্থীর ওপর ভুল তথ্য ছড়িয়ে নৃশংস হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা হলেও এখনো আসামিদের গ্রেপ্তার করা হয়নি। এতে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার (২৭ জুলাই) দুপুরে কাশিয়ানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান (১৫) স্কুল শেষে বাড়ি ফেরার পথে কাশিয়ানী ব্র্যাক অফিসের সামনে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

জাহিদ মরিশাস প্রবাসী সমাজসেবক ও ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক আকাশ মিয়ার ছেলে।
এ ঘটনায় জাহিদের মা রাবেয়া বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

প্রবাস থেকে মুঠোফোনে জাহিদের বাবা আকাশ মিয়া বলেন, “আমার ছেলে একজন নিরীহ স্কুলশিক্ষার্থী। ভুল তথ্যের ভিত্তিতে তার ওপর যে নৃশংস হামলা চালানো হয়েছে, তার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা অবিলম্বে মামলার আসামিদের গ্রেপ্তার এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণাও

বাংলাদেশ সময়: ২১:২৭:৪১   ৫ বার পঠিত