আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬



আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দেশটির সান হুয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেল ৪১২ মডেলের ইউটিলিটি হেলিকপ্টার উড্ডয়নের কিছুক্ষণ পর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হারায়। পরে এটি বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের সময় আবহাওয়া অনুকূল ছিল বলে জানানো হয়েছে।

হেলিকপ্টারটিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তারা জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার আয়োজনে বন দাবানল মোকাবিলাবিষয়ক একটি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। স্থানীয় জরুরি সেবা বিভাগের প্রায় ৫০ সদস্যের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।

সান হুয়ান কর্তৃপক্ষ নিহতদের মধ্যে পুলিশের উপপ্রধান মার্সেলো ভিদেলা, ফায়ার সার্ভিস প্রধান রুবেন কাস্ত্রো, সিভিল প্রোটেকশনের পরিচালক কার্লোস হেরেদিয়া এবং উপ-ফায়ার প্রধান হোর্হে কারবাহালের পরিচয় নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে আরও তিনজন ক্রু সদস্যও রয়েছেন।

দুর্ঘটনার পর একটি স্থানীয় খনি কোম্পানির হেলিকপ্টার থেকে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। উদ্ধার অভিযান শুরু হলেও দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাস্থল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীদের প্রায় সাত মাইল পাহাড়ি পথ হেঁটে ঘটনাস্থলে পৌঁছাতে হচ্ছে।

হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, আয়তনে প্রায় অস্ট্রিয়ার সমান আধা-শুষ্ক অঞ্চল লা রিওহা কয়েক দিন ধরে ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই করছে। স্থানীয় দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, গত তিন দিনেই শত শত হেক্টর বনাঞ্চল আগুনে পুড়ে গেছে।

সূত্র: দ্য সান

বাংলাদেশ সময়: ১১:১৮:৪৩   ৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ
আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু
যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের
সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান
সিয়াটলে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩, আহত ৪
শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ