বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই: পার্থ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই: পার্থ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬



বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই: পার্থ

বর্তমান সময়ে দেশের সার্বিক পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক রয়েছে। বিগত ১৭ বছরের তুলনায় বর্তমানে পত্রিকার পাতায় দেশে গুম, খুন ও ব্যাংক লুটের খবর নেই বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

গতকাল বুধবার (২৯ জুলাই) বিকেলে এবং আজ বৃহস্পতিবার ভোলা সদরের ইলিশা ও রাজাপুরের নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার পার্থ বলেন, ‘গত সাড়ে চার মাসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো গুম, খুন, হয়রানি ও রাজনৈতিক মামলা বা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি।’

সরকারের পক্ষ থেকে কোনো ধরনের রাষ্ট্রীয় মদদে গুম-খুন বা বড় ধরনের দুর্নীতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্যক্তিগতভাবে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

ভোলার শিল্পায়নের সম্ভাবনার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘শুধু গ্যাস থাকলেই শিল্প গড়ে ওঠে না। ভোলা-বরিশাল সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো, আইনশৃঙ্খলা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারের লক্ষ্য ভোলাকে একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করবে।’

ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে এমপি পার্থ বলেন, ‘সরকার নীতিগতভাবে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ডিপিপি অনুমোদনের প্রক্রিয়া চলছে। এরপর পিপিপি পদ্ধতিতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেয়া হবে। একইভাবে ভোলায় মেডিকেল কলেজ স্থাপনেও সরকার কাজ করছে বলে জানান তিনি।

নদীভাঙন বিষয়ে তিনি বলেন, ‘ভোলার শিবপুর, ইলিশা ও রাজাপুর এলাকার ভাঙন উদ্বেগজনক। বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও জানান, বিশ্বব্যাংকের একটি প্রকল্প চলমান রয়েছে; তবে কাজের গতি আরও বাড়ানোর প্রয়োজন বলে মনে করছি। নদীর গতিপ্রকৃতি ও কারিগরি বিষয় বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হবে।

এছাড়া এর আগে ভোলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে পার্থ জানান, হাসপাতালে চিকিৎসক, পরিচ্ছন্নতাকর্মীসহ জনবলের সংকট এবং ওষুধের বিষয়েও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩১:২৮   ১৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির
চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন
৮৫ বছর বয়সে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্মে অভিনেত্রী
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
চীন থেকে নেত্রকোনায়—প্রেমের টানে আসা ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : খুলনা বিভাগীয় কমিশনার
সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ