প্রকাশ হলো ‘রামায়ণ’-এর ট্রেলার

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকাশ হলো ‘রামায়ণ’-এর ট্রেলার
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬



প্রকাশ হলো ‘রামায়ণ’-এর ট্রেলার

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশ হয়েছে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক সিনেমায় রাম ও সীতার চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর ও সাই পল্লবীকে।

তবে ট্রেলার প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন যশের রাবণ চরিত্র।

ট্রেলারের শুরুতেই দেখা যায় রাবণকে। মুখ ঢাকা অবস্থায় তার প্রথম উপস্থিতি তৈরি করেছে রহস্যময় আবহ। নির্মাতারা প্রাচীন মহাকাব্যের সঙ্গে আধুনিক কল্পনার মিশেলে রাবণ চরিত্রকে নতুনভাবে তুলে ধরেছেন।

তার রাজকীয় উপস্থিতি ও শক্তিশালী সংলাপ দর্শকদের নজর কেড়েছে।

গল্প অনুযায়ী, রাবণ যখন স্বর্গ, পৃথিবী ও পাতাল—এই তিন জগতের ওপর নিজের আধিপত্য ঘোষণা করে, তখন মানবজাতিকে রক্ষা করতে রামের আবির্ভাব ঘটে।

এর আগে প্রকাশিত টিজারে রণবীর কাপুরের রাম চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হলেও ট্রেলারে রাবণের উপস্থিতি বেশ জোরালো হয়েছে। ট্রেলারে দেখা গেছে সিনেমার আরও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে।

কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছেন লারা দত্ত, শূর্পণখার ভূমিকায় রয়েছেন রাকুল প্রীত সিং এবং বিদ্যুৎজিহ্বা চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কে।

তবে ট্রেলারে দেখা যায়নি সানি দেওলকে। তিনি সিনেমায় হনুমানের চরিত্রে অভিনয় করছেন।

‘রামায়ণ’ তৈরি হচ্ছে প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে। দুই পর্ব মিলিয়ে সিনেমাটির বাজেট প্রায় ৫০০ মিলিয়ন ডলার বলে জানিয়েছেন প্রযোজক নমিত মালহোত্রা।

তিনি বলেন, বিশ্বের অন্যতম বড় মহাকাব্যকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই বিশাল আয়োজন করা হয়েছে। নির্মাতাদের দাবি, হলিউডের বড় বাজেটের সিনেমার সঙ্গে পাল্লা দেওয়ার মতো ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে কাজ করা হয়েছে।

সিনেমাটির সংগীতে থাকছে বড় চমক। অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমান ও হ্যান্স জিমার প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন ‘রামায়ণ’-এ।

এআর রহমান জানিয়েছেন, রামায়ণের মতো বিশ্বজুড়ে পরিচিত একটি মহাকাব্যের জন্য নতুন ধরনের সংগীত তৈরি করা বড় চ্যালেঞ্জ। ভারতীয় সংস্কৃতির আবহের সঙ্গে আন্তর্জাতিক দর্শকের উপযোগী সংগীত তৈরির চেষ্টা করা হয়েছে।

‘রামায়ণ’ দুই ভাগে মুক্তি পাবে। প্রথম পর্বটি ২০২৬ সালের দীপাবলির আগে বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।

সিনেমাটিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ ও সানি দেওল ছাড়াও রবি দুবে এবং আরও অনেক জনপ্রিয় অভিনেতা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

বাংলাদেশ সময়: ১৬:২১:৪৬   ৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির
চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন
৮৫ বছর বয়সে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্মে অভিনেত্রী
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
চীন থেকে নেত্রকোনায়—প্রেমের টানে আসা ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : খুলনা বিভাগীয় কমিশনার
সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ