রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন
শনিবার, ১ আগস্ট ২০২৬



রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

জেলায় ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ পালিত হয়েছে।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আজ শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে, মায়ের বুকের দুধ নির্দিষ্ট নিয়মে সংরক্ষণ করলে দীর্ঘ সময় পর্যন্ত এর পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে।

তিনি আরও বলেন, বুকের দুধ শুধু শিশুর পুষ্টি নিশ্চিত করে না, এটি মা ও শিশুর মধ্যে গভীর আবেগিক সম্পর্ক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি মায়ের স্বাস্থ্যের জন্যও বুকের দুধ পান করানো উপকারী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা ইপিআই কর্মকর্তা মো. কামাল হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মানজুড়া, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক, সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার ফরিদা ইয়াসমিন এবং এনজিও প্রতিনিধি মো. লুৎফর রহমান লাবু।

বক্তারা বলেন, শিশুর জন্মের পরপরই মায়ের শালদুধ পান করানো অত্যন্ত জরুরি। মায়ের বুকের দুধে এমন সব প্রাকৃতিক পুষ্টি ও রোগ প্রতিরোধী উপাদান রয়েছে, যা নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। এতে শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হওয়ার পাশাপাশি ডায়রিয়া, নিউমোনিয়া, হামসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।

আলোচনা সভায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:০৫   ১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে সরকার: মীর শাহে আলম
শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী
বলিউড কাঁপানো হত্যাকাণ্ডের ভয়াবহ কাহিনি বন্ধুত্বের ফাঁদ, সম্পত্তি দখলের ষড়যন্ত্র, তারপর নৃশংস হত্যা
ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী
ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ