কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে ফেনীতে দিনব্যাপী নজরুল মেলা

প্রথম পাতা » চট্টগ্রাম » কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে ফেনীতে দিনব্যাপী নজরুল মেলা
শনিবার, ১ আগস্ট ২০২৬



কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে ফেনীতে দিনব্যাপী নজরুল মেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ফেনী আগমনের শতবর্ষ পূর্তি ও সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে দিনব্যাপী নজরুল মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফেনী সাহিত্য সভার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

এরআগে সকাল ১০টায় শহরের মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ারে নজরুল ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ১১টায় নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা।

ফেনী সাহিত্য সভার আহবায়ক কবি শাবিহ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত ও নজরুল গবেষক অধ্যাপক গাউছুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, ‘কাজী নজরুল সর্বগুণে গুণান্বিত একজন ব্যক্তি। তার সকল ক্ষেত্রে অবদান রয়েছে। যেখানে অন্যায় ও নির্যাতন হতো সেখানে তিনি বিদ্রোহী হয়ে হাজির হতেন। নজরুল ছিলেন আমাদের অনুপ্রেরণা। নজরুলের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই করেছি। তিনি সকল ক্ষেত্রে আমাদের অনুপ্রাণিত করেছেন। তিনি আমাদের ধর্মে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি শিখিয়েছেন সকল ধর্ম ঐক্যবদ্ধ থেকে কিভাবে যার যার ধর্ম পালন করা যায়।’

মজনু আরো বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিবাদ আমাদের কিভাবে গ্রাস করেছে, কিভাবে জুলুম-নির্যাতন করেছে তা আমরা দেখেছি। আমার মনে হয় যদি নজরুল বেঁচে থাকতেন তাহলে তার লেখনির মাধ্যমে আরো আগে ফ্যাসিবাদের পতন হয়ে যেতো। নজরুলের লেখনি আমাদের সবসময়ে অনুপ্রেরণা যুগিয়েছে।’

ফাতিমা সুলতানা বলেন, ‘আমরা যে নারী জাগরনের কথা এখন চিন্তা করি, সেটা কাজী নজরুল আরো একশ’ বছর আগে চিন্তা করে গেছেন। নজরুল আমাদের গর্ব। ব্রিটিশ বিরোধী আন্দোলনে নজরুলদের মাধ্যমে এগিয়েছি। নজরুলদের অনুপ্রেরণার ফল ৭১ ও ২৪। নজরুলের যে কাজ সেটা যেন আমাদের মধ্যে প্রতিফলন হয়।’

তিনি বলেন, ‘এ জেলায় জন্ম নিয়েছে অনেক জ্ঞানী-গুণী ব্যক্তি। এখানে কবি ও লেখক অনেক। এ জন্য ফেনীতে নজরুল প্রাসঙ্গিক। এখানে নজরুল নিয়ে আলোচনা হয়।’

আয়োজনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নজরুলের ছবি প্রদর্শন, নজরুল বিষয়ক স্মারক বক্তব্য, নজরুল সম্মাননা, নিবেদিত স্বরচিত কবিতা পাঠ, নাচ, গান ও আবৃত্তি।

এসময় নজরুল গবেষক আবু হেনা আব্দুল আউয়াল ও গাউছুর রহমান কে সম্মাননা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৫০   ৫৯ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ