ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার ফটোকপি দেখতে পাচ্ছি: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার ফটোকপি দেখতে পাচ্ছি: জামায়াত আমির
রবিবার, ২ আগস্ট ২০২৬



ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার ফটোকপি দেখতে পাচ্ছি: জামায়াত আমির

বিএনপি সরকারের মধ্যে ফ্যাসিস্ট সরকারের হুবহু ফটোকপি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শফিকুর রহমান বলেন, ‘আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটি ফটোকপি আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি।’

আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। সভার আয়োজক ছিল বাংলাদেশ লেবার পার্টি।

সভায় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘তাঁরা নিজেরাই বলেছেন, তাঁরা ধানখেতে, পাটখেতে ছিলেন। জুলাই গণ–অভ্যুত্থানের করে সেই স্মৃতি তাঁরা ভুলে গেলেন। যে স্বভাব ফ্যাসিস্ট সরকারের ছিল, সেটি এখন তাঁরা ধারণ করছেন।’

জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, বিএনপির একজন অ্যাকটিভিস্টকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। কী উদ্দেশ্যে তাঁকে সেখানে বসানো হয়েছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

শফিকুর রহমান বলেন, জনগণের অভিপ্রায়কে যারা সম্মান করে না, জনগণ তাদের অন্তর থেকে প্রত্যাখ্যান করে। এতে অনেকে শেষ পর্যন্ত দেশেও থাকতে পারে না, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।

হবিগঞ্জে কিশোর আলিফ হোসেনের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘চোখ তো শেষ করেছিল শেখ হাসিনা, আপনার আবার শুরু করলেন কেন?…পারবেন চোখটা ফিরিয়ে দিতে? পারবেন না।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘একজন তো প্রমোশন পাইতে পাইতে সচিব হয়ে গেছে। সচিব হওয়ার জন্য এখন আর বিসিএস কোয়ালিফাই করা লাগবে না। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে।’

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) বলেন, অনেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকে আলাদা করে দেখেন। দুই আন্দোলনের চেতনা এক ও অভিন্ন। বৈষম্যের বিরুদ্ধে এসব আন্দোলন হয়েছিল। কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি। তিনি জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মূসা বিন ইযহার, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫৮   ১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন যুবদল নেতা নান্নু
নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
দুই পা হারানো সত্তার খানের পাশে দাঁড়াল মানবিক সংগঠন সদরপুর
বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না
৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
অসহায় স্বপ্নার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন
বন্ধুত্বের অপূর্ব আখ্যান এই ১০ সিনেমায়, দেখেছেন কি?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ