অভাবের কারণে বাদাম বিক্রি করা শিক্ষার্থী রবিউলের পাশে ধনাঢ্য ব্যক্তি,বিদ্যালয়ে অর্থ সহায়তা প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » অভাবের কারণে বাদাম বিক্রি করা শিক্ষার্থী রবিউলের পাশে ধনাঢ্য ব্যক্তি,বিদ্যালয়ে অর্থ সহায়তা প্রদান
রবিবার, ২ আগস্ট ২০২৬



অভাবের কারণে বাদাম বিক্রি করা শিক্ষার্থী রবিউলের পাশে ধনাঢ্য ব্যক্তি,বিদ্যালয়ে অর্থ সহায়তা প্রদান

কাল‌কিনি প্র‌তি‌নিধি : মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রবিউল শেখ। মাত্র দুই বছর আগে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা। এর পর থেকেই সংসার চালাবার মতো আর কেউ না থাকায়, বাধ্য হয়েই বয়সের তুলনায় ভারী দায়িত্ব কাঁধে তুলে নেয় কিশোর রবিউল। পড়ার টেবিল ছেড়ে জীবিকার তাগিদে সে রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি শুরু করে।

সংসারের হাল ধরতে গিয়ে যখন রবিউলের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম, ঠিক তখনই বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। তাকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা দৃষ্টি আকর্ষণ করে সমাজের সহৃদয় ব্যক্তিদের।

রবিউলের শিক্ষা জীবন যেন থমকে না যায়, সে লক্ষ্যে তার পাশে এগিয়ে এসেছেন এলাকাধন্য ব্যক্তি অমল বাড়ৈ। তিনি রবিউলের পড়াশোনা ও সংসার চালানোর সহায়তায় নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা অনুদান হিসেবে প্রদান করেন।

আজ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুছ আলী অন্যান্য শিক্ষকদের সাথে নিয়ে এই অনুদানের অর্থ রবিউল শেখের হাতে তুলে দেন।
​অনুদান প্রদানকালে আরও উপস্থিত ছিলেন: মো. আবুল বাসার, সিনিয়র ধর্মীয় শিক্ষক আনোয়ার হো‌সেন, সিনিয়র শিক্ষক জাহিদুর রহমান, সিনিয়র শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী।

উপস্থিত শিক্ষকরা অমল বাড়ৈ-এর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের অন্যান্য বিত্তবানদেরও রবিউলের মতো অসহায় ও অদম্য শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অর্থ সহায়তা পেয়ে রবিউল ও তার পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:০৬   ২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন যুবদল নেতা নান্নু
নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
দুই পা হারানো সত্তার খানের পাশে দাঁড়াল মানবিক সংগঠন সদরপুর
বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না
৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
অসহায় স্বপ্নার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন
বন্ধুত্বের অপূর্ব আখ্যান এই ১০ সিনেমায়, দেখেছেন কি?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ