রবিবার, ২ আগস্ট ২০২৬

বরগুনায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরগুনায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
রবিবার, ২ আগস্ট ২০২৬



বরগুনায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জেলায় নৌযান শুমারি উপলক্ষে আজ এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিসংখ্যান বুরোর আয়োজনে ‘নৌযান শুমারি সফল করি, সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

জেলা প্রশাসক বলেন, প্রথম বারের মতো এবারে নৌযান শুমারি কর্যক্রম হতে যাচ্ছে। জেলে কার্ড ও ফ্যামিলি কার্ডের সুফল পাচ্ছে সুবিধাভোগী মানুষ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

এতে স্বাগত বক্তব্য দেন, পরিসংখ্যান ব্যুরো জেলার উপ-পরিচালক মো. হাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এজেডএম সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, জেলা মৎস্য ও কর্মকর্তা জিয়াউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক আবদুস শাকুর, কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাহমুদুর রহমান।

সমুদ্রে চলাচলকারী যেসকল নৌযান এখনো নিবন্ধিত হয়নি তাদেরকে নিবন্ধন করতে হবে। নৌযান শুমারি যথযথ ভাবে সম্পন্ন হয় সেদিকে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

প্রথম বারের মতো এবার শুরু হচ্ছে নৌযান শুমারি-২০২৬। ২ আগস্ট থেকে ২৯ আগষ্ট পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৭:০৮:০৭   ৭ বার পঠিত