রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
রবিবার, ২ আগস্ট ২০২৬



রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে জেলার বাঘাইছড়িতে বৃক্ষ রোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে বাঘাইছড়ি উপজেলার ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে আজ রোববার সকালে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল, তুলাবান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তুলাবান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন, প্রধান অতিথি ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় জোনের ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক হাফিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, বিদ্যালয়ের শিক্ষক ও জোনের অন্যান্য কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ওষুধি বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:০৮:২৮   ৮১ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ