সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
শনিবার, ৩ অক্টোবর ২০২৬



সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার এমনভাবে খেলোয়াড় তৈরি করতে চায়, যাতে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সুনামের সঙ্গে খেলতে পারে।

আজ দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আগামী ১০ অক্টোবর জেলা প্রশাসক কিশোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে এবং এতে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী জেলা শহর লালমনিরহাট আয়তনে ছোট হলেও খেলাধুলার মাঠের দিক থেকে সমৃদ্ধ। এখানে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার আরো সুযোগ তৈরি করা প্রয়োজন।

দেশের অনেক প্রতিভাবান খেলোয়াড় অর্থনৈতিক কারণে খেলাকে পেশা হিসেবে নিতে পারে না মন্তব্য করে তিনি বলেন, সরকার খেলোয়াড়দের জন্য এমন পরিবেশ তৈরি করতে চায়, যাতে তারা জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ভালো করতে পারে।

তিনি বলেন, দীর্ঘদিনের নানা কারণে তরুণ সমাজের একটি অংশ খেলাধুলার পরিবর্তে মাদকের দিকে ঝুঁকেছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস ও প্রাইম মিনিস্টার গোল্ড কাপের মতো আয়োজনের মাধ্যমে দেশের খেলার মাঠগুলো আবারও প্রাণ ফিরে পেয়েছে।

মন্ত্রী আরো বলেন, বর্তমানে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বেড়েছে। ফুটবল, হাডুডু ও ক্রিকেটসহ জনপ্রিয় খেলাগুলোকে বিভিন্ন পর্যায়ে আরো এগিয়ে নেওয়া হবে। খেলোয়াড় ও ক্রীড়া ক্লাবগুলোকে সহযোগিতা ও উৎসাহ দেওয়া হচ্ছে, যাতে ক্লাবগুলোর মাধ্যমে তরুণ সমাজ মাদক ছেড়ে মাঠে ফিরে আসে।

পরিদর্শনকালে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শাপলা, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০১:৪৪   ১০ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ