রবিবার, ২ আগস্ট ২০২৬

এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসক ফজলুল হককে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অভিনন্দন

প্রথম পাতা » ছবি গ্যালারী » এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসক ফজলুল হককে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অভিনন্দন
রবিবার, ২ আগস্ট ২০২৬



এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসক ফজলুল হককে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ‘ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এফবিসিসিআই)-এর নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব ফজলুল হক। তাঁর এই অর্জনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার (২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এক যৌথ অভিনন্দন বার্তায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, জনাব ফজলুল হকের মতো একজন দক্ষ ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনের গুরুদায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশের শিল্প ও বাণিজ্য খাত আরও গতিশীল হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

একই সাথে দেশের ব্যবসা-বাণিজ্যের সার্বিক সুরক্ষায় এমন একটি যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশন-১ শাখা থেকে ২০২২ সালের ‘ট্রেড অর্গানাইজেশন আইন’-এর ১৭ ধারা অনুযায়ী এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এফবিসিসিআইয়ের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের ব্যবসা-বাণিজ্যের স্বার্থ সুরক্ষায় জনাব ফজলুল হককে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জ্যেষ্ঠ সাংবাদিক জনাব ফজলুল হক ২০০০-২০০২ মেয়াদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০৬:২৫   ১৪ বার পঠিত