জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন যুবদল নেতা নান্নু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন যুবদল নেতা নান্নু
রবিবার, ২ আগস্ট ২০২৬



জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন যুবদল নেতা নান্নু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের গাবতলা মোড়ে অতিবৃষ্টির কারণে ধসে যাওয়া প্রধান সড়ক নিজ উদ্যোগে মেরামত করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন যুবদল নেতা ও সমাজসেবক আজিজুল ইসলাম নান্নু। শনিবার (১ আগস্ট) সকালে তিনি এ সংস্কারকাজ পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির ধসে পড়া অংশ দিয়ে দীর্ঘদিন ধরে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য অসাবধানতায়ও দুর্ঘটনার আশঙ্কা ছিল। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কোনো সরকারি উদ্যোগের অপেক্ষা না করে নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় মাটি ও নির্মাণসামগ্রী দিয়ে সড়কটি সংস্কার করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি মেরামতের ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন ও সাধারণ মানুষের চলাচল এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। চরভদ্রাসন ও সদরপুর উপজেলার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের প্রায় এক-তৃতীয়াংশ ধসে যাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছিল। সংস্কারের পর তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে আজিজুল ইসলাম নান্নু বলেন, “আমার নেতা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের দিকনির্দেশনায় এবং আমার বড় ভাই জার্মান প্রবাসী জালাল উদ্দীন রুমি ভাইয়ের অর্থায়নে বিভিন্ন মানবিক কাজ করে থাকি। এই সড়ক ছাড়াও আরও কয়েকটি সড়ক নিজ উদ্যোগে সংস্কার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত রাখব। আমি সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। দলীয় নেতৃত্ব যদি আমাকে এ দায়িত্ব দেয়, তাহলে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কাজ আরও ব্যাপকভাবে পরিচালনা করব। পাশাপাশি যুবদলকে সুসংগঠিত করে এলাকার উন্নয়নে আরও বেশি সম্পৃক্ত থাকার চেষ্টা করব।”

এ উদ্যোগের জন্য এলাকাবাসী আজিজুল ইসলাম নান্নুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে জনস্বার্থে সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৭:১৮:১০   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ